দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী- ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা জুলাই সনদকে ইস্যু করছে। তারা হুংকার দেয় জনগণকে নিয়ে রাজপথে নামবে। স্লোগান দেয় হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে মাপতে চান তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।
রোববার (১৯জুলাই) রাতে নরসিংদী শিশু একাডেমিতে নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে, বিগত ১৭ বছরের আন্দোলনে আপনাদের ভূমিকা কি ছিলো জনগন তা জানে। ঘোলাপানিতে মাছ শিকার করে রাজনৈতিক অস্থিতিশিল পরিস্থিতি তৈরী করতে চাইলে জনগন বসে থাকবে না , তারা অত্যন্ত সচেতন। জনগনকে বিভ্রান্ত করা সম্ভব না। জনগন ঐক্যবদ্ধ হয়েছে বলেই ৫ আগস্ট সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে। আবার যদি কেউ জুলাই চেতনা বিক্রি করতে চান তাদেরও পরিনতি ভালো হবে না। জুলাই সনদে বিএনপি যে স্বাক্ষর করেছে তার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই গণঅভ্যূত্থানে আহত নিহতের পরিবারের সকল দ্বায়িত্ব এই সরকার নিয়েছে।
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপি'র সহ-সভাপতি এম.এ জলিল, এড. বাছেদ ভুইয়া, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, , যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কে